সর্বশেষ

ফায়ার সার্ভিস

দুবলার চর যাওয়ার পথে মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ

বাগেরহাটের মোংলায় বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মোঃ মেহেদী (২২) নামের এক মৌসুমি জেলে। বৃহস্পতিবার দিনভর মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে আবার উদ্ধারকাজ শুরু হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনা: আহত চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রিয়াদ (২১) নামের এক বাইক চালক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানটিতে চালকসহ তিন জন আরোহী ছিলেন।

নিখোঁজের দু'দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার মধুমতি নদীতে নিখোঁজের দুই দিন পর ইয়াসিন মোল্লা (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২১ জুলাই) সকালে নদীর বাগবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত টাইগার সিমেন্ট কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।